,

৩০ বছর পর কারামুক্তি, বাড়ি ফিরলেন কনু মিয়া

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : মানসিক ভারসাম্যহীন হয়েও দীর্ঘ ৩০ বছর কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের কনু মিয়া। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুর ২টার দিকে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে নিজের মা মেজেষ্টর বিবিকে কুপিয়ে হত্যা করেন কনু মিয়া। ঘটনার পরপরই গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তার ভাই মনু মিয়া লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১৯৯৬ সালের ২৩ মার্চ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়।

হবিগঞ্জের জেল সুপার মনির হোসেন চৌধুরী জানান, কনু মিয়াকে হবিগঞ্জ ও সিলেট কারাগার এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনিও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বিষয়টি বিভিন্ন সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল হাই বলেন, ‘মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল বলে আমি জেনেছি।’

উল্লেখ্য, হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন বিষয়টি জানার পর আসামিকে আইনি সহায়তা দেওয়ার জন্য গত ৯ জুলাই একজন আইনজীবী নিযুক্ত করেন। গত সোমবার আদালতে জামিনের প্রার্থনা করা হলে জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম আসামি কনু মিয়ার জামিন মঞ্জুর করেন। মামলার বাদী মনু মিয়া ও তার ভাই নাসু মিয়া জিম্মা নামা প্রদান করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট