রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা: নাছির

news-image

অনলাইন ডেস্ক : ছাত্রশিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন নাছির।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিবিরের গুপ্ত কর্মীরা কব সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে নাছির বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চান না।

পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলটি শুরু হয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। সেটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের