বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর নামে প্রেমের তালা দিলেন মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এই অভিনেত্রী। এরপর স্বামীকে নিয়ে উড়াল দেন ফ্রান্সে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দি করেন! আর তালার চাবিটি ফেলে দেন নদীতে।

মেহজাবীন ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়ে দিয়েছেন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এ ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশন দিয়েছেন, ‘লক’।

বলা দরকার, ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর ওপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়