,

উড়োজাহাজে বোমা থাকার খবরটি ভুয়া, বললেন বিমানের জিএম

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা থাকার হুমকির পর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর।

আজ শুক্রবার রাতে এ তথ্য জানান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম।

তিনি বলেন, তল্লাশি করে ফ্লাইটটি বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ভুয়া কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

এর আগে এ বি এম রওশন কবীর সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট