,

গুজরাটে সেতু ভেঙে যানবাহন নদীতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের বডোদরা জেলার পদরা তালুকায় গম্ভীরা-মুজপুর সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ বুধবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, সেতু ভেঙে পড়ার আগে বিকট শব্দ শোনা যায়। এরপরই একে একে কয়েকটি গাড়ি নিচে পড়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সেতুতে চারটি গাড়ি- দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান চলছিল।

স্থানীয় প্রশাসন জানায়, সকালেই সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, এতে করে যানবাহনগুলো মহিসাগর (মহি) নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নেন।

এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও নিখোঁজ থাকার আশঙ্কায় নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। নদীতে পড়া যানবাহন উদ্ধারে হেভি ক্রেন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার পরপরই এলাকা পরিদর্শন করেন পদরার এমএলএ চৈতন্যসিং জালা। প্রশাসন ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং সেতু ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সেতুটি দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। মধ্য গুজরাটের আনন্দ, বড়োদরা, ভরুচ ও আঙ্কলেশ্বর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী এই সেতুটি বহুবার সংস্কারের দাবি উঠলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই