রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এনসিপির দুই গ্রুপের পৃথক সংবাদ সম্মেলন

news-image

খুলনা প্রতিনিধি : দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আগামী শুক্রবার খুলনায় যাচ্ছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ঐ দিন বিকাল ৫টায় নগরীর শিবাড়ী মোড় ও সন্ধ্যা ৭টায় খালিশপুর পিপলস গোল চত্বরে পথসভা করবেন তারা। পদযাত্রার এ কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা প্রেসক্লাবে এক ঘণ্টার ব্যবধানে এনসিপি খুলনার দুই গ্রুপ পৃথক সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার বেলা ১২টায় এনসিপির খুলনা জেলা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উল্লিখিত দুটি পথসভা ছাড়াও শহীদদের কবর জিয়ারত, ৫ জন শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কথা বলবেন।

কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং, ফেস্টুন দিয়ে প্রচারণা চালানো হয়েছে। ২১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পথ সভায় ২০-৩০ হাজার লোক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এছাড়াও সংবাদ সম্মেলনে যুব শক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই অনুষ্ঠান নিয়ে দুটি সংবাদ সম্মেলন কেন—প্রশ্ন করা হলে মাহমুদুল হাসান ফয়জুল্লাহ জানন, তাদের কমিটি কেন্দ্র থেকে অনুমোদিত। সে কারণে তারাই এই কর্মসূচির আয়োজক।

এর এক ঘণ্টা পরে আজ দুপুর ১টায় এনসিপির অপর গ্রুপ একই কর্মসূচি বাস্তবায়নে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এতে ছাত্র নেতা আহম্মদ হামীম রাহাত বলেন, ‘যেহেতু মহানগর কমিটি ঘোষিত হয়নি সেহেতু সংগঠক হিসেবে জুলাই কর্মসূচি সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা তুলে ধরার জন্যই এখানে আসা। খুলনা মহানগরীর ৮ থানার মধ্যে ৭টিতে আমরা কমিটি করেছিলাম। এসব প্যানেল কমিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে। জেলা কমিটির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু আমরা যে কাজ করছি তা জানান দিতেই আজকের সংবাদ সম্মেলন।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আগামী শুক্রবারের কর্মসূচিতে ১৫-২০ হাজার লোক সমাগম ঘটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

কর্মসূচি সফল করতে বাজেট কতো—এমন প্রশ্নের জবাবে আহম্মদ হামীম রাহাত বলেন, ‘কর্মসূচিতে কোনো বাজেট নেই। আমরা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাব।’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের