,

একসঙ্গে মা-মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা গানের ভুবনে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নতুন নতুন গান দিয়ে জয় করে নিচ্ছেন শ্রোতাদের মন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতিও। সংগীতের ভুবনে তারই পথ ধরে হাঁটছেন কন্যা রোদেলা। ইতিমধ্যেই মেয়ের কণ্ঠে একাধিক গান শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।

এবার মা-মেয়ে একসঙ্গে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘কেন’। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। গানটি স্যাড-রোমান্টিক ধাঁচের। গানের ভিডিওচিত্রেও অংশ নিয়েছেন মা-মেয়ে (ন্যানসি ও রোদেলা)। আগামীকাল বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ন্যানসি বলেন, ‘প্রথমে গানটি আমি একাই গাওয়ার কথা ভাবছিলাম। পরে মনে হলো রোদেলাকে যুক্ত করলে আরও ভালো হবে। তার কণ্ঠে কিছু অংশ গাইয়ে দেখলাম, ভালোই লাগলো। প্রথমবার আমার সঙ্গে মেয়ের গান- গর্বের এবং আবেগের বিষয়।’

রোদেলা বলেন, ‘মায়ের সঙ্গে গান গাওয়া এক ধরনের দুঃসাহস! তার গায়কী, কণ্ঠের ইউনিকনেস সবারই জানা। কিন্তু তার সাহস ও অনুপ্রেরণাতেই গানটি গেয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট