,

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকান শিবিরে দুঃসংবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল শ্রীলংকা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

মাত্র শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৭ বছর বয়সী এই তারকা। তিন ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে শ্রীলংকাকে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সিরিজটি লংকানরা জিতে নেয় ২-১ ব্যবধানে।

আগামীকাল বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

হাসারাঙ্গার অনুপস্থিতিতে এখন পর্যন্ত কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগেই ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে চারিত আসালাঙ্কা নেতৃত্ব দেবেন দলকে।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল: চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই