,

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ ২ বাড়ি জব্দের আদেশ

news-image

আদালত প্রতিবেদক : সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জিল্লুল হাকিমের উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির উপর নির্মিত ছয় তলা বাড়ি ও রাজবাড়ীতে ৩ তলা বাড়িসহ ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান থাকায় আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাম্মিল হোসেন আজ এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত পূর্বক জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তকালে এই পর্যন্ত তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট