,

টানা বৃষ্টিতে খানাখন্দে অচল দুই মহাসড়ক

news-image

সাভার প্রতিনিধি : টানা বৃষ্টিতে খানাখন্দ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় রাজধানীর অদূরে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। এতে ওই মহাসড়ক দুটিতে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে অসহনীয় ভোগান্তির মুখে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

বিষয়টা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে এমনিতেই মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর মধ্যে টানা বৃষ্টিতে সড়কে মারাত্মক খানাখন্দের সৃষ্টি হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এতে করে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া জানান, মহাসড়কে স্থবিরতার কারণে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টদের অবহেলা এবং সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা বিরাজ করছে।তার ওপরে টানা বৃষ্টি পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে।

উত্তরবঙ্গের বগুড়া থেকে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা করে আসা ট্রাকচালক ইদ্রিস আলী জানান, ভোররাতে তাদের ঢাকায় মালামাল খালাস করে ফেরার প্রস্তুতি থাকলেও এখনো কাঁচামাল নিয়ে বাইপাইলে আটকে আছেন।সময়মতো বাজার ধরতে না পারায় কাঁচামালে পচন ধরেছে‌। এতে স্বাভাবিকভাবে অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হবেন বলে জানান তিনি।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগ করেও হিমশিম খেতে হচ্ছে। কারণ, খানাখন্দে প্রায়শই মহাসড়কের ভারী যানবাহন উল্টে যাচ্ছে কিংবা বিকল হয়ে যাচ্ছে।এর ফলে কার্যত দীর্ঘ সময় মহাসড়কজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট