রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জনকে বোকা বানিয়ে মেসির অসাধারণ গোল

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৮ বছর বয়সেও যেন আটকানো যাচ্ছে না লিওনেল মেসিকে। প্রতিপক্ষ ডিফেন্ডারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করছেন তিনি। যেমনটা করলেন মেজর লিগ সকারের দল মন্ট্রিয়েলের বিপক্ষে। তার জোড়া গোলের একটা করেছেন পাঁচ ডিফেন্ডারকে বোকা বানিয়ে। অন্যটা তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে।

ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে মায়ামি। তার পরে মেজর লিগ সকারে ফিরে তারা কেমন খেলে সে দিকে নজর ছিল সবার। মেসির দল সমর্থকদের নিরাশ করেনি। তবে ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় এগিয়ে যায় মন্ট্রিল। তার জন্য মেসিই দায়ী। তার ভুল ব্যাক পাস ধরে গোল করেন প্রিন্স ওয়ুসু। সেই কারণেই হয়তো গোল করতে আরও বেশি মরিয়া ছিলেন মেসি।

ম্যাচের ৪০ মিনিটে নিজের প্রথম গোল করেন মেসি। ডান প্রান্তে বল পান তিনি। কয়েক গজ দৌড়ে বক্সে ঢোকেন। তার সামনে তখন ছিলেন তিন ডিফেন্ডার। তাদের মাঝখান দিয়ে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন তিনি।

ম্যাচের সেরা মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটের মাথায়। মাঝমাঠের একটু ওপরে বল পেয়েছিলেন মেসি। হঠাৎ গতি বাড়িয়ে বক্সের দিকে এগোন তিনি। মন্ট্রিলের তিন ডিফেন্ডার তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু মেসির গতির সঙ্গে পেরে ওঠেননি তারা। বক্সে মেসির সামনে আরও দুই ডিফেন্ডার ছিলেন। তাদের দু’জনকেও ড্রিবল করে বেরিয়ে যান মেসি। তার পর গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন।

২০০৭ সালে বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে এমনই পাঁচ-ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেছিলেন মেসি। ১৮ বছরের পুরনো সেই গোল আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। মায়ামির হয়ে এই মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল করলেন মেসি।

সামনের বছর ফুটবল বিশ্বকাপ। সেখানে মেসি খেলবেন কি না তা নিয়ে জল্পনা রয়েছে। তবে যে ভাবে এই বয়সেও মেসি প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোল করছেন তাতে আর্জেন্টিনার সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের