,

বন্ধু এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবসে হানিফ সংকেতের আবেগঘন স্মৃতিচারণ

news-image

বিনোদন ডেস্ক : প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস আজ রবিবার। গানে গানে যিনি জয় করেছিলেন কোটি হৃদয়, সেই শিল্পীকে আজ স্মরণ করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে হানিফ সংকেত লেখেন, ‘‘যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, দিয়েছিল ‘প্লেব্যাক সম্রাট’ উপাধি।’’

তিনি জানান, চার দশকেরও বেশি সময় ধরে এন্ড্রু কিশোরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একসঙ্গে আড্ডা, বিদেশ সফর—সব মিলিয়ে এন্ড্রু কিশোর ছিলেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

হানিফ সংকেত আরও লেখেন—‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারতো। কিশোর ছিলো ইত্যাদির প্রায় নিয়মিত শিল্পী। একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিলো কিশোর।’

স্ট্যাটাসের শেষটায় ভালোবাসা আর না বলা বিষাদের ছোঁয়া—‘বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

প্রসঙ্গত, বাংলা গানের ইতিহাসে এন্ড্রু কিশোর এক উজ্জ্বল নাম। তার কণ্ঠে যেমন ছিল দরাজ আবেগ, তেমনি ছিল নিখুঁত টেকনিক। বহু কালজয়ী গান গেয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘প্লেব্যাক সম্রাট’।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট