,

ঋতুপর্ণাকে দেশসেরা অ্যাথলেট বললেন ফারুকী

news-image

ক্রীড়া প্রতিবেদক : মিয়ানমারে দারুণ ফুটবল খেলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সংবর্ধনা তো অবশ্যই প্রাপ্য তাদের! তবে অনিবার্য কারণবশত সেটি করতে হলো গভীর রাতে। গতকাল রবিবার দিবাগত রাত ৩টায় ঋতুপর্ণা চাকমা-আফেইদা খন্দকারদের বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশের জয়িতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন গতরাত দেড়টার দিকে। পরে সেখান থেকে তাদের সরাসরি আনা হয়েছে হাতিরঝিলে। এত রাতেও হাজার খানেকের মতো দর্শক অপেক্ষা করছিলেন সেখানে। একে একে মঞ্চে ওঠেন ফুটবলাররা। পরে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাফুফে সদস্যরা।

হাতিরঝিলের অ্যাম্পিয়ায়ারে বেশ ভালো আয়োজনই করেছে বাফুফে। মিয়ানমারে মেয়েদের অসাধারণ ফুটবল দেখানো হয়েছে বড় পর্দায়। বানানো হয়েছিল বড় বড় বিলবোর্ড। নারী দলের প্রশংসায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘আপনারা দুটি কাজ করেছেন। নতুন করে ইতিহাস লিখছেন। এবং আমাদের সমাজের মন মানসিকতা বদলানোর যাত্রায় এগিয়ে নিচ্ছেন।’

বাংলাদেশের এশিয়ান কাপে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান নিঃসন্দেহে ঋতুপর্ণা চাকমার। তিন ম্যাচে ৬ গোল করা এই তারকা বলেন, ‘আজকের যে পর্যায়ে এসেছি আমরা এটা একটা টিম ওয়ার্ক। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আপনারা অমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই।’

হাতিরঝিলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঋতুপর্ণাকে বর্তমান সময়ের দেশসেরা অ্যাথলেট হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনি একটি কথা বলেছেন, আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে প্রতিকুল পরিস্থিতিতে দৌড়াতে হয়, এটা দারুণ কথা। বাংলাদেশ আপনার জন্য গর্বিত।’

 

অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যরা। ছবি: বাফুফে

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট