,

আইসিসি থেকে সুসংবাদ পেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গত রাতে মিরাজদের জয়ের পর র‍্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টিম টাইগার। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮।

এদিকে বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৭।

ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলংকাও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। চার থেকে পাঁচে নেমে যাওয়া লংকানদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান ৪ নম্বরে উঠেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ১০৪।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ- এই চার দলেরই জায়গা অদলবদল হয়েছে।

১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‍্যাঙ্কিংয়ের প্রথম আটে অবস্থান করতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিং হিসাব করা হবে। সেরা আটে মিরাজ-নাজমুল হোসেন শান্তরা না থাকতে পারলে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে আরও চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। পাল্লেকেলেতে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে শ্রীলংকা সফরে ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে লংকানদের বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই