,

পেরুতে সাড়ে ৩ হাজার বছর পুরাতন শহরের সন্ধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে সাড়ে তিন হাজার বছর পুরাতন একটি শহরের সন্ধান মিলেছে।গবেষকদের দাবি, এই শহর উপকূল ও আন্দেজকে যুক্ত করেছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রাচীন সভ্যতার সময় থেকেই এই অঞ্চলে বাণিজ্য হতো। এই শহর ছিল অ্যামাজন, আন্দেজ ও প্রশান্ত উপকূলীয় সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র।

ড্রোন থেকে প্রাপ্ত ফুটেজ বিশ্লেষণ করে গবেষকরা জানান, শহরটি গোলাকার। এখনো কাদামাটি ও পাথরের তৈরি বাড়ির চিহ্ন পাওয়া গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই বাড়িগুলোর উচ্চতা ছিল ৬০০ মিটার।

বারাঙ্কা প্রদেশের উত্তরাঞ্চলীয় এলাকায় এই শহরটি ১৮০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার অন্যতম প্রাচীন সভ্যতা কারালও সেসময় টিকে ছিল বলেও ধারণা গবেষকদের।

গবেষকদের মতে, কারাল সভ্যতা প্রাচীন মিসর, ভারত, সুমেরীয় ও চৈনিক সভ্যতার সময় টিকে ছিল। তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ৫ হাজার বছর আগে এই সভ্যতার অস্তিত্ব ছিল পৃথিবীতে।

পেনিকোর গবেষণাদলের প্রধান রুথ শ্যাডি বলেন, নতুন এই শহরেরর সন্ধানে কারাল সভ্যতার পর আরেকটি প্রাচীন সভ্যতার দুয়ার উন্মুক্ত হয়েছে তাদের সামনে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করছেন তারা। তিনি বলেন, ‘এই শহরটি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাচুয়ে বলেন, কারাল সভ্যতার মতোই পেনিকো আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট