,

জাকারিয়া হোটেলে হামলায় অভিযুক্তরা শনাক্ত, গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে জাকারিয়া হোটেলে দল র্বেঁধে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে জাকারিয়া হোটেলে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার‌ বলেন, জাকারিয়া হোটেলের ঘটনায় অভিযুক্তদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

এদিকে, অভিযুক্ত মনির হোসেনকে বৃহস্পতিবার রাতে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল।

যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এসময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান। ওই সময় তার পেছনে আরেক নারীও নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন, তখন তারা চিৎকার করছিলেন। ৮ থেকে ১০ জনকে হামলায় অংশ নিতে দেখা যায়। এসময় তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই