,

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ ইন

news-image

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলাধীন উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিলেন ৪৮ জন বাংলাদেশি নাগরিক। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৮ শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ০৬ মাস হতে ১৭ বছর পূর্বে চিকিৎসা/কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশী নাগরিক এবং যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট