,

প্রকাশ পেল জুলাইয়ের দ্বিতীয় পোস্টার ‘বিডিআর ম্যাসাকার’

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি এরই মধ্যে শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজ বুধবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের দ্বিতীয় পোস্টার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। আজকে জুলাইয়ের দ্বিতীয় পোস্টারটি প্রকাশ করা হলো।

প্রতিদিন এরকম ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে পোস্টে।

এর আগে, গতকাল (১ জুলাই) প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল ‘রাষ্ট্রীয় মদদে গুম’।

 

জুলাই স্মৃতি উদযাপনেরর অংশ হিসেবে গতকালের মতো আজও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচিও চলবে। আগামী ১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এ কার্যক্রম।

আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে।

আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট