রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুমকি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

news-image

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এ সাক্ষাতের সুযোগ না পেলে আগামীকাল মঙ্গলবার যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ।

তিনি বলেন, ‘আমরা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’

ফয়জুল আলম সবুজ বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় সুষ্ঠু বিচার পাব, কিন্তু সেটা পাইনি। বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে, কিন্তু বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।’

এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। এতে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে। সেই পর্যন্ত তারা যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করেন, তা বুঝিয়ে জাদুঘরের সামনে নিয়ে আসা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের