,

‘ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও জবাব দেব না’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ‘আগ্রাসন’ বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।তিনি বলেছেন, ‘ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যদি এখনই তার ‘‘অবৈধ আগ্রাসন’’ বন্ধ করে, তাহলে ইরানের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা নেই।’

আরাঘচি আরও বলেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে থামতে হবে যা সবেমাত্র কেটে গেছে। ইরান যেমন বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, বিপরীতভাবে নয়।

এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো ‘চুক্তি’ হয়নি বলেও পোস্টে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যদি ইসরায়েলি সরকার তেহরানের সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে এর পর প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছা আমাদের নেই।’

এ সময় সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানান আব্বাস আরাঘচি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট