রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। এর ফলে ফের স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন বাংলাদেশে সময় রাত ৩টা থেকে দেশগুলো তাদের আকাশসীমা আবার উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এই পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

একই সঙ্গে এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

এর আগে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।এ পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও বন্ধ ছিল বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের