,

দুই গোলে এগিয়ে থেকেও মায়ামির নাটকীয় ড্র, নকআউটে কঠিন প্রতিপক্ষ

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে ইন্টার মায়ামি ২-০ ব্যবধানে এগিয়ে, জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে ঘটল নাটকীয় পরিবর্তন। পালমেইরাসের দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ শেষ হলো ২-২ গোলে ড্র হয়ে। এই ড্রয়ে পালমেইরাস হয়ে উঠল গ্রুপ সেরা, আর রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো লিওনেল মেসির মায়ামিকে।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল পালমেইরাসের। তারা গোলমুখে ২২টি শট নেয়, যার ৭টি লক্ষ্যে। তবে গোলের দেখা পায় শেষ দশ মিনিটে। অন্যদিকে মায়ামি নেয় ৮টি শট, যার তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি থেকেই তারা গোল আদায় করে নেয়।

প্রথমার্ধের ১৬তম মিনিটে পাল্টা আক্রমণে তাদেও আইয়েন্দের একক প্রচেষ্টায় এগিয়ে যায় মায়ামি। এরপর ৬৫তম মিনিটে লুইস সুয়ারেসের চমৎকার এক গোল ব্যবধান বাড়ায় ২-০ তে।

তবে পালমেইরাস ম্যাচে ফিরে আসে বদলি খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে। ৮০তম মিনিটে পাউলিনিয়োর কোনাকুনি শটে প্রথম গোল পায় তারা। এরপর ৮৭তম মিনিটে মাউরিসিওর দুর্দান্ত শটে ম্যাচে সমতা ফেরায়।

এই ড্রয়ে দুই দলের পয়েন্টই দাঁড়ায় ৫-এ। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে আসে পালমেইরাস। তাদের প্রতিপক্ষ এখন শেষ ষোলোয় আরেক ব্রাজিলিয়ান দল বতাফোগো।

অন্যদিকে, মায়ামি রানার্স আপ হওয়ায় নকআউট পর্বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে। এই কঠিন লড়াইয়ের আগে মেসি ছিলেন কিছুটা ফ্ল্যাট। ৩৮তম জন্মদিনের আগের ম্যাচে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।

রবিবার শেষ ষোলোয় মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মায়ামি এবং পালমেইরাস ও বতাফোগো। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও রোমাঞ্চকর লড়াই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট