রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েলে সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের আলোচনা উঠেছে।ইতিমধ্যে ইরানের সংসদের নিরাপত্তা বিষয়ক কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব বাজারেও।

বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালি মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয়।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) অনুমান, ২০২৩ সালের প্রথমার্ধে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতি বছর সমুদ্রপথে পরিবহন করা প্রায় ৬০ হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি বাণিজ্যের সমতুল্য এটি। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের ওপর। এর ফলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল, তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করা হলে আরও গুরুতর প্রভাব হিসেবে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে।

হরমুজ প্রণালির বিস্তৃতি

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটা চ্যানেল বা খাল। এর প্রবেশ এবং প্রস্থানপথ প্রায় ৫০ কিলোমিটার প্রশস্ত। মধ্যবর্তী স্থানে এর সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় ৪০ কিলোমিটার প্রশস্ত।

তবে এই প্রণালির কেন্দ্রীয় অংশ বড় জাহাজের চলাচল করার জন্য যথেষ্ট গভীর।

সামুদ্রিক নেভিগেশন চার্টে একটা নিরাপদ ইনবাউন্ড লেন, একটা নিরাপদ আউটবাউন্ড লেন এবং এই দুইয়ের মাঝে একটা ‘বাফার জোন’ নির্ধারণ করা হয়েছে – বিশেষত ভারী তেল ট্যাংকারগুলোর কথা মাথায় রেখে। ফলে বড় জাহাজগুলোকে মাত্র ১০ কিলোমিটার প্রশস্ত একটা চ্যানেল ধরে চলাচল করতে হয়।

ট্যাংকারগুলো পারস্য উপসাগরে প্রবেশের সময়, ইরান এবং আরব দেশগুলোর মধ্যে বিতর্কিত অঞ্চল – গ্রেটার এবং লেসার তুন্ব দ্বীপপুঞ্জকে অতিক্রম করে।

বিশেষজ্ঞের অনেকেই মনে করেন সমুদ্রে যান চলাচল ব্যাহত করার সবচেয়ে সম্ভাব্য পদ্ধতি হলো সামরিক অভিযান, ঠিক যেমনটা ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময় ঘটেছিল।

বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের কাছে হরমুজ প্রণালি বন্ধ করা অনেকটা পারমাণবিক অস্ত্র রাখার মতোই। একে ‘প্রতিরোধ ক্ষমতা’ হিসাবে বিবেচনা করা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় যেমন দীর্ঘদিন ধরে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে আসছে, তেমনই বৃহৎ শক্তিগুলো বারবার বলেছে যে তারা তেহরানকে সে দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ব্যবহার করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেবে না।

বিশেষজ্ঞরা প্রায়ই ভবিষ্যদ্বাণী করে থাকেন ইরান হয়তো সাময়িকভাবে এই প্রণালি বন্ধ করে দিতে পারবে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকেই এই কথাও বিশ্বাস করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সামরিক উপায় ব্যবহার করে সামুদ্রিক যান চলাচল ব্যবস্থাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের