,

নির্বাচন নিয়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে : আমীর খসরু

news-image

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একটি মোটামুটি অবস্থান তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটা তো স্বস্তির ব্যাপার। সবাই জানে, আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। সে জন্য নির্বাচনের মোটামুটি দিনক্ষণ নির্ধারিত হওয়ায় সবার মধ্যে স্বস্তি এসেছে।’

এর আগে সিডিএ জ্যাকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আমীর খসরু জানান, বৈঠকে দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত উচ্চ ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘ট্যারিফের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করে একটা সমাধান খোঁজা দরকার। কারণ বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চমূল্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘স্বাভাবিকভাবে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তারা বিএনপির প্রস্তুতি ও অবস্থান জানতে চেয়েছেন, আমরাও সে বিষয়ে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টিও আলোচনায় এসেছে। তারা বৈঠকটির গুরুত্ব অনুধাবন করেছে। ওই মিটিংয়ের ফলে দেশে স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী একটি পরিবেশ তৈরি হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট