রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপি করাতে গিয়ে রোগী মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে চিকিৎসায় অবহেলার জন্য দায়ী করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গতকাল রবিবার বিএমডিসি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বিএমডিসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএমডিসি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের চিকিৎসাসনদ পাঁচ বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে। ফলে এই সময়ের মধ্যে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না। এছাড়া আরও ১৩ জন চিকিৎসকের সনদ ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ৯ নভেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার এলজিইডির প্রকৌশলী আফসার আহমেদ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডা. স্বপ্নীলের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওই দিন এন্ডোস্কপির জন্য হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর সাড়ে চার মাস পর আফসারের ভাই খায়রুল বাশার চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেন।

এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাহিব রেজা একই হাসপাতালের একই চিকিৎসকের অধীনে এন্ডোস্কপি করাতে গিয়ে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে এই মৃত্যুর জন্য ডা. স্বপ্নীল ও ল্যাবএইড কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের