,

আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি: পাটোয়ারী

news-image

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

আজ রবিবার রাজধানীতে নির্বাচন ভবনে দলের নিবন্ধনের আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পাটোয়ারী।

এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে দল। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। জনগণ শাপলা প্রতীকে পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব।’

নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন ছিল আজ। এদিন ইসিতে তাদের নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি।

এনসিপির আবেদন দিতে দেরি হওয়ার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।’

আগামী জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে দেশের মানুষ জয়জয়কার করে দেবে জানিয়ে পাটোয়ারী বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট