,

শৈলকুপায় প্রশাসক ও সচিবকে হুমকি বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যানের

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন ও ইউপি সচিব আশরাফুল আলমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বরখাস্তকৃত এক চেয়ারম্যান।

আজ রবিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে প্রবেশ করে এই হুমকি দেন। বরখাস্তকৃত ওই চেয়ারম্যানের নাম সালাহউদ্দীন জোয়ারদার মামুন। তিনি কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইউনিয়ন পরিষদের সচিব আশরাফুল আলম জানান, বরখাস্তকৃত চেয়ারম্যান সালাহউদ্দীন জোয়ারদার মামুনের নাকি দুইটি ঠিকাদারী বিল পাওয়ানা আছে। সেই বিলের জন্য তিনি রবিবার অফিসে এসে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সচিব আশরাফুল আলম আরও জানান, এই বিল সম্পর্কে তিনি মোটেও জানেন না। তিনি নতুন যোগদান করেছেন। কিন্তু বরখাস্তকৃত ওই চেয়ারম্যান অফিসে প্রবেশ করে তাকে এবং প্রশাসক স্যারকে হুমকি দেন।

এ বিষয়ে কাঁচেরকোল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দীন জানান, মামুন চেয়ারম্যান নাকি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তার কাজ কোটেশনের মাধ্যমে করেছিলেন। সেই বিলের জন্য তিনি অফিসে এসে হুমকি-ধমকি দেন।

প্রশাসক জানান, এই কাজ বাস্তবায়ন কমিটিতে শহিদুল ইসলাম ও সাহেব আলী নামে দুই ইউপি সদস্য আছেন। কিন্তু তারা বিলে সাক্ষর প্রদান না করায় ঠিকাদারী কাজের বিল প্রদান সম্ভব হচ্ছে না।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, সালাহউদ্দীন জোয়ারদার মামুন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট আসাদুজ্জামানের (বর্তমান অ্যাটর্নি জেনারেল) ওপর হামলা করেছিলেন এবং তার পিঠে পিস্তল ধরেছিলেন। সেই কারণে এই বিল নিয়ে বিপত্তি দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে সালাহউদ্দীন জোয়ারদার মামুন জানান, তিনি কাউকে হুমকি বা গালিগালাজ করেননি। স্বাভাবিকভাবে তার পাওয়ানা টাকার বিষয়ে খোঁজখবর নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট