রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি হাইকমিশনার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ

সিরাজগঞ্জে নোবেলহয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ চিঠি দেওয়ার পর তার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী সোমবার তাদের মধ্যে এ বৈঠক হবে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দীর্ঘ ৯ বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন বাংলাদেশের কোনো হাইকমিশনার। এর আগে ২০১৬ সালে নয়াদিল্লিতে নিযুক্ত তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে আর এই প্রোফাইলের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এবার আগামী সোমবার মমতার সঙ্গে বৈঠক করতে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে আসছেন রিয়াজ হামিদুল্লাহ।

সূত্রের খবর, রিয়াজ হামিদুল্লাহ সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে ‘প্রকৃত তথ্য’ তুলে ধরবেন মমতার কাছে। এ ছাড়া সীমান্ত সমস্যা নিয়েও কথা হতে পারে তাদের।

রিয়াজ হামিদুল্লাহর পশ্চিমবঙ্গ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সংসদ সদস্য জহর সরকারের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে তার।

শোনা যাচ্ছে, পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে জহর সরকারের সঙ্গে দেখা করবেন রিয়াজ হামিদুল্লাহ। দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ হাইকমিশনারের আসন্ন সফরে রাজ্যপালের সঙ্গে আলাদা বৈঠক রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের