,

নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে: বদিউল মজুমদার

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিম্নকক্ষের আসনসংখ্যার ভিত্তিতে করা হলে তা পুরোপুরি পণ্ডশ্রম হবে। এতে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের পুরোপুরি রেপ্লিকা। এতে দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে, স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর): নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, আসনভিত্তিক হলে উচ্চকক্ষ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হতে পারে। যারা নির্বাচনে জিততে পারবেন না এবং অন্য কোথাও জায়গা নেই, তাদের উচ্চকক্ষে পুনর্বাসন করা হতে পারে। উচ্চকক্ষের আসন নিয়েয় মনোনয়ন বাণিজ্য হতে পারেও বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আসনভিত্তিক ও সংখ্যানুপাতিক দুটি পদ্ধতিই ত্রুটিপূর্ণ উল্লেখ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এ জন্য নিম্নকক্ষ আসন ভিত্তিতে আর দলের ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষ করা উত্তম হবে। রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে একমত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন নাগরিক কোয়ালিশনের সহসমন্বয়ক ফাহিম মাশরুর। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট