রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়: এটিএম মা’সুম

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি এটিম মা’সুম।

আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এটিএম মা’সুম বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এ দেশের মানুষ তা আর চায় না। কোনো জুলুম, অত্যাচার, হামলা-মামলা আর চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে- অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্খিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

এ সভায় এটিএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের