,

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ ডিবি পুলিশ আহত, ঢামেকে ভর্তি

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর পল্টন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগে দ্বায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, গুলিবিদ্ধ আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, তার নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চলাকালীন একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামনোর চেষ্টা করা হয়। এ সময় ওই প্রাইভেটকারে থাকা মাদক কারবারিরা তাদের গাড়ি থেকে গুলি ছোড়ে, এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, আহতদের মধ্যে এএসআই আতিক হাসানকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়েছে। তার পেটে গুলি বিদ্ধ হয়েছে। অপরজন কনস্টেবল সুজনের বাম পায়ে গুলি বিদ্ধ হয়। তাকে ক্যাজুয়ালিটি বিভাগে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট