রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পক্ষ নিয়ে যা বললেন কিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।তারা একে ঘৃণ্য আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় কিম জং উনের উত্তর কোরিয়া।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল এই অঞ্চলের ক্যানসার হয়ে উঠেছে। তাদের কারণে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার শান্তি হুমকির মুখে পড়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসরায়েলের আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। তিনি জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এমডিএ জানিয়েছে যে, সাম্প্রতিক ইরানি হামলার পর মোট ৬৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের