রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে থামলেন শান্ত, হলো না রেকর্ড

news-image

দিনের শুরু থেকেই খানিক আত্মবিশ্বাসের ঘাটতি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। তবু আগেরদিনের ফর্মটাকে জিইয়ে রেখেছিলেন। দ্বিতীয় দিনে সকালের সেশনে হালকা সুইং ছিল শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে। বিপদটাও ডেকেছেন তিনিই।

খানিক আগেই আসিথার বলে ছিল এলবিডব্লিউর আবেদন। তাতে আম্পায়ার সাড়াও দেন। কিন্তু রিভিউতে বেঁচে যান শান্ত। প্যাডে লাগার আগে বল স্পর্শ করেছিল শান্তর ব্যাট। সেই সুবাদেই টিকে যান তিনি। কিন্তু দ্বিতীয়বার পাওয়া জীবনটা কাজে লাগানো হয়নি। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন বাংলাদেশ অধিনায়ক।

আসিথার ফুল লেন্থের বলটাকে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন। তবে ব্যাটের ফেইসে লেগে তা চলে যায় মিড অনের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪৮ রানে থামতে হয় শান্তকে। ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এই আউটের পর শ্রীলঙ্কায় বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এবং চতুর্থ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও আক্ষত থাকছে।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। আরেক সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ১১১ রানে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের