সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২), ও তার ছেলে সায়ান (৪), নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৗফিদুল ইসলাম (১৪)।

আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক অপর দু’জন যাত্রী।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙ্গে দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলে দু’জন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। ঘাতক বাস চালককে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০