,

জামায়াত কেন আসেনি মন্তব্য করবে ঐকমত্য কমিশন, আমরা না: সালাহউদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপে আমন্ত্রিত সব রাজনৈতিক দল উপস্থিত থাকলেও আসেনি জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের বিরতিতে বিষয়টির প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলে, ‘এ বিষয়ে ঐকমত্য কমিশন মন্তব্য করবে, আমরা না।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে দুটি বিষয়ে সবাই একমত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আস্থা ভোট ও অর্থ বিল— এই দুই বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এ বিষয়ে সার্বিক ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, ‘আরও কয়েকটি দল তাদের পক্ষ থেকে সংবিধান সংশোধনী বিলের সঙ্গে নিজ নিজ অবস্থান যুক্ত করেছে। আমাদের পক্ষ থেকেও লিখিত প্রস্তাবে উল্লেখ করেছি, জাতীয় নিরাপত্তার বিষয় যেমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না— সিদ্ধান্ত হয়েছে। আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে উল্লেখ থাকবে এবং এতে সবাই স্বাক্ষর করবেন। বাকি দুই বিষয়ে আমাদের অবস্থান সংযুক্ত থাকবে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত হলে তা অন্তর্ভুক্ত করব।’

জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির নেতৃত্বে বিরোধীদলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও অগ্রগতি হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ জনগুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোতে সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধীদল প্রাপ্ত হবে। এ নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে।

তিনি বলেন, নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসনের প্রস্তাব নিয়েও সর্বসম্মত মত হয়েছে। তবে এই আসনগুলোর নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে এবং তা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট