,

ইরানের হামলায় ইসরায়েলে কমপক্ষে ১৯ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা জানিয়েছে, গত শুক্রবার থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল রাতভর ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন চারজন।

ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে, নতুন হামলায় নিহত চারজনের মধ্যে ৭০ বছর বয়সী দুই মহিলা এবং দুই পুরুষ রয়েছেন।

তারা আরও জানিয়েছে, ৮৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩০ বছর বয়সী একজন মহিলার মুখের আঘাত গুরুতর, পাঁচজন মাঝারি এবং ৮১ জন হালকা আঘাতপ্রাপ্ত।

অপরদিকে, রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্রবার থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে।

কুদস ফোর্স হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর একটি শাখা, যা মূলত বিদেশি কার্যক্রমের জন্য পরিচিত। কুদস ফোর্স, আইআরজিসির একটি অভিজাত শাখা হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক অভিযান এবং প্রক্সি গোষ্ঠীগুলো; যা লেবানন থেকে ইরাক, ইয়েমেন এবং সিরিয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য জুড়ে মিত্র মিলিশিয়াদের সমর্থন করার জন্য কাজ করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট