,

ইরানের অনবরত হামলায় বিপর্যস্ত ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত মনে হয়েছে’। তারা জানিয়েছে,ইরানের হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্রে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, আর ৯২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগের হামলায় তেল আবিব ও বন্দরনগরী হাইফাসহ প্রধান ইসরায়েলি শহরগুলো বিস্ফোরণে কেঁপে উঠেছে, শুধু হাইফাতেই প্রায় ৩০ জন আহত হয়েছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে, ইসরায়েল ইরানে ভূমি‑থেকে‑ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় এবং ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধানকে হত্যা করে।

গত শুক্রবার ইসরাইল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও উর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে।

এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট