,

গণপরিবহন সংকটে বেকায়দায় ঈদ ফেরত যাত্রীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদের ছুটি শেষে কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। সরকারি অফিস-আদালত খুলছে রোববার (১৫ জুন)। তাই আজ (শনিবার) সকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামের বাড়িতে যাওয়া মানুষরা। তবে, রাজধানীতে ফিরে গণপরিবহন সংকটের কারণে বেকায়দায় পড়েছেন তারা।

ঢাকার প্রবেশমুখে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিটিপাড়াসহ আশপাশের বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো একের পর এক ঢুকছে রাজধানীতে। তবে বাস থেকে নেমেই দুর্ভোগে পড়তে হচ্ছে অনেককেই।

গণপরিবহন সংকটে দুর্ভোগ
ঢাকায় নামার পর সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন গণপরিবহন পেতে। বাস কাউন্টারে নামার পর যাত্রীরা দেখছেন, রাজধানীতে চলাচল করা বাসের সংখ্যা খুবই কম। অনেক সময় বাস এলেও তা ছিল যাত্রীতে ঠাসা।

ঈদের পর কর্মদিবস শুরুর আগের দিন হওয়ায় এমনিতেই চাপ বেশি। তার ওপর গণপরিবহনের এই সংকট ঢাকায় ফেরত মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

বিভিন্ন বাস কাউন্টার এলাকায় দেখা গেছে, একাধিক পরিবার শিশু ও লাগেজসহ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে রিকশা বা সিএনজি অটোরিকশার দ্বারস্থ হচ্ছেন। তবে ভাড়া বেশি বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

কুমিল্লা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে আসা ফিরোজা বেগম নামের একজন যাত্রী বলেন, দুপুর ২টায় বাস থেকে নেমেছি। আধা ঘণ্টা দাঁড়িয়েও এখনো বাস পাইনি। ছেলে আর ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছেন।

একই ধরনের অভিযোগ করেন চট্রগ্রাম থেকে আসা আসাদুল ইসলাম নামের আরেক যাত্রী। তিনি বলেন, শুধু ঢাকায় পৌঁছালেই তো হলো না। বাসা পর্যন্ত যেতে হবে। কিন্তু বাসতো কম। যা চলছে তাতেও সিট নেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট