,

বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে: নুর

news-image

পটুয়াখালী প্রতিনিধি : বিএনপির সহযোগিতার চিঠি অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১৩ জুন) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চত্বরে উপজেলা গেস্ট হাউজের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গলাচিপায় তাকে অবরুদ্ধ করার প্রতিবাদ জানান নুরুল হক নুর। এজন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনকে দায়ী করেন।

নুরুল হক নুর বলেন, বিএনপি আমাদের (গণঅধিকার পরিষদ) আশীর্বাদের পরিবর্তে অভিশাপের চিঠি দিয়েছে। এই চিঠির কারণে হাসান মামুনের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে রেখেছে। এলাকায় বিএনপির গণঅধিকারকে সহযোগিতা তো দূরের কথা, বরং হামলা-মামলা করা হয়েছে। সহযোগিতার আশীর্বাদ অভিশাপে পরিণতি হয়েছে। হাসান মামুনের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে। ভোট এখনো হয়নি, গত ১০ মাসে মানুষ তিক্ত-বিরক্ত।

ভিপি নুর আরও বলেন, এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে জোট বাধেনি। গণঅভ্যুত্থানের পরও যাতে কোনো ফ্যাসিবাদী দল প্রতিষ্ঠা না হয় তা সবাই চায়। সারাদেশের মানুষ হাসান মামুনের হীন কর্মকাণ্ডকে বিএনপির কর্মকাণ্ড হিসেবে নিচ্ছে। সে স্থান থেকে অনতিবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন।

আওয়ামী লীগের উদাহরণ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের সময় ডাকসু নির্বাচনে হামলা করা হয়েছে আমার ওপর। আমার নামে চুরির মামলা হয়েছে। আর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈমসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে রাতে বিএনপি নেতাকর্মীরা বকুলবাড়িয়া এলাকায় ভিপি নুরকে গভীর রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।

রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ভিপি নুরকে উদ্ধার করে গলাচিপা উপজেলার গেস্ট হাউজে পৌঁছে দেয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট