বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সতীত্ব নয়, স্বভাব দেখে মেয়ে খুঁজুন- মন্তব্য করে বিতর্কে জড়ান প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে এক রাজকীয় আয়োজনে বিয়ে সারেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে ছোট নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী। একেবারে যেন রাজা-রানীদের মতোই ছিল তাদের বিয়ের আয়োজন।

বলা বাহুল্য, বিয়ের পোশাক থেকে আতশবাজি কিংবা ভেন্যু— সবকিছুতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। এই অভিনেত্রী খরচ করেছিলেন কোটি কোটি টাকা। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায়। সম্পর্কেও নাকি জড়িয়েছিলেন- গুঞ্জন ওঠে। শোনা যায়, বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।

তবে বয়সে ছোট সেই নিককে বিয়ে করে যে তারা সুখের সংসার কাটাচ্ছেন, তা যেন বলার বাকি রাখে না। নিজেদের চলাফেরা, দেখে তো বোঝা যায়ই, এছাড়াও নিজের মুখেও এমন কথা বহুবার বলেছেন প্রিয়াঙ্কা।

একবার অভিনেত্রী পুরুষদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছিলেন। বিয়ের জন্য কেমন পাত্রী খোঁজা উচিত পুরুষদের- এমন প্রসঙ্গে। কিন্তু সে কথা নিয়েই বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা বলেছিন, ‘বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজো না। বরং সভ্য মানুষ খোঁজ। কারণ সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে। কিন্তু আচার-ব্যবহার মানুষের পরিচয়।’

অভিনেত্রী এই মন্তব্যের পর অনেকেই পাল্টা মন্তব্য করতে শুরু করেন। বিশেষ করে পুরুষদের মন্তব্য এমন ছিল, ‘তাহলে নারীদের বিয়ে করার সময় স্বামীর টাকাপয়সা দেখার দরকার নেই।’

বরাবরই লিঙ্গ-বৈষম্য নিয়ে কথা বলে এসেছেন প্রিয়াঙ্কা; নিজেকে নারীবাদী বলেও দাবি করেছেন। তবে কখনোই পুরুষদের খাটো করেননি এই অভিনেত্রী; পুরুষের সঙ্গে নারীদের সমান অধিকারের দাবি করে এসেছেন। প্রিয়াঙ্কা এও মনে করেন, নিজে স্বামী হিসেবে যাকে পেয়েছেন সেই পুরুষ তাকে প্রতি ক্ষেত্রে এগিয়ে দিয়েছেন; তাই নিককে নিয়ে গর্বিত প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়