রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬২।

শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরুর পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো। এরইমধ্যে গত ৫ জুন একজনের মৃত্যু হয়। এরপর নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় মৃতদের দুইজনই নারী। ২০২০ সালে করোনা শনাক্তের পর দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮১৯ জন এবং নারী ১০ হাজার ৬৮৪ জন।

মৃত একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শুরুর পর থেকে এই পর্যন্ত এই বয়সী ৭০৪ জনের মৃত্যু হয়েছে। মৃত আরেক নারীর বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এই পর্যন্ত এই বয়সী ৫ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়।

মৃতদের একজন ঢাকার এবং একজন চট্টগ্রামের। একজন সরকারি হাসপাতালে একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর থেকে এই পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের