রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট এআই১৭১ একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ (টেইল) একটি ভবনের ভেতরে ঢুকে যায়, যার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন।

এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক – বিশ্বাস কুমার রমেশ।

বিশ্বাসের পরিবার জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তির পর যুক্তরাজ্যে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তিনি ভালো আছেন। তার ভাই একই ফ্লাইটে ছিলেন, যিনি প্রাণ হারিয়েছেন।

ভাইরাল ফুটেজে দেখা গেছে, বিশ্বাস কুমার রমেশ ধ্বংসস্তূপ থেকে পায়ে হেঁটেই বেরিয়ে আসছেন।

দুর্ঘটনার প্রতিক্রিয়া ও তদন্ত
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই মডেলের প্লেনে এটিই প্রথম বড় দুর্ঘটনা।

ভারতের প্লেন দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে তদন্তে সহায়তার জন্য।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের