,

সমু চৌধুরী শারীরিক-মানসিকভাবে সুস্থ: চিকিৎসক

news-image

ময়মনসিংহ প্রতিনিধি: জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে সমু চৌধুরী শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে নিশ্চিত হয়েছেন তিনি।

ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমি অনেকক্ষণ সমু চৌধুরীর সঙ্গে বিভিন্ন কথা বলেছি। তার কাছ থেকে বিভিন্ন কথা জানতে চেয়েছি। তিনি সব ঠিকঠাক বলেছেন। এতে বোঝা যায়, সমু চৌধুরী সুস্থ রয়েছেন।

তিনি বলেন, তবুও সমু চৌধুরীকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছি। কারণ, বয়সও-তো কম হয়নি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরী রাতে আমাদের জানিয়েছেন তিনি এর আগেও এই মাজারে আরও ৩-৪ বার এসেছিলেন। তিনি মুখী শাহ্ মিসকিনের ভক্ত। এখনো তিনি মাজারেই অবস্থান করছেন। মাজারে পুলিশ দায়িত্বপালন করছে।

তিনি বলেন, সমু চৌধুরীর পরিবার যশোর থেকে রওনা হয়েছেন। তারা আসলে সমু চৌধুরীকে নিয়ে যাবেন। এছাড়া অভিনয় শিল্পীসংঘের কয়েকজন অভিনেতাও আসবেন বলে জানিয়েছেন।

এর আগে উপজেলার পাগলা থানার মুখী শাহ্ মিসকিনের মাজারের পাশে একটি গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরা অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য ট্রাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়। অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছেন সবাই।

এদিকে সমু চৌধুরীকে এমন অবস্থায় দেখতে পেয়ে ভিড় জমায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল গাড়িয়ে সন্ধ্যা হলে পুলিশের অনুরোধেও থানায় যাননি সমু চৌধুরী। সন্ধ্যার পর লোকজন আরও বাড়তে থাকে। এমতাবস্থায় পুলিশের পাশাপাশি মাজার প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান নেয়। এ সময় সমু চৌধুরী সবার সঙ্গে বলতে থাকেন, তিনি সুস্থ আছেন। সারারাত মাজারে ধ্যানে ছিলেন। বৃহস্পতিবার ভোরে একা একা হাঁটতে হাঁটতে পাশ দিয়ে বয়ে চলা ব্রক্ষপুত্র নদে গোসল করেছেন। গোসল করে গামছা পরে গাছতলায় শুয়ে ছিলেন। এর মধ্যে কে বা কারা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়।

এরই মধ্যে সমু চৌধুরীর সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ- আল-মামুন। সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন কি না; তা জানতে চলে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। দিনব্যাপী আলোচনায় থাকা সমু চৌধুরীর বিষয়ে রাতে চিকিৎসক জানিয়ে দেন জনপ্রিয় এই অভিনেতা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

নব্বই দশকে টেলিভিশন নাটকে দর্শক মাতিয়েছিলেন এই মঞ্চ অভিনেতা। মাঝে অভিনয় ছেড়ে গ্রামের বাড়ি যশোরে চলে গিয়েছিলেন। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরে আসেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট