,

বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল, কারণ জানালেন স্বামী

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার পরিবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, রেস্তোরাঁয় একটি মেয়ে তাকে নরম সুরে কথা বলতে বললে শিল্পা ঝগড়া করতে শুরু করেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে স্ত্রীর পাশে দাঁড়ালেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি টেবিল ডাবল বুক করা হয়েছিল যা নিয়ে বিতর্ক তৈরি হয়।’

রাজ কুন্দ্রা আরও দাবি করেন, তিনি এক বছর আগে টেবিল বুক করেছিলেন। এরপরেও তার সঙ্গে ২০ জনেরও বেশি পরিবারের সদস্য ছিলেন যাদের ফিরে যেতে বলা হয়েছিল। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’কে রাজ কুন্দ্রা বলেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই। আমি এক বছর আগে আমার স্ত্রীর জন্মদিনের জন্য সেই রেস্তোঁরায় একটি টেবিল বুক করেছিলাম। দুর্ভাগ্যক্রমে, সেখানে পৌঁছানোর পরে, আমাদের বলা হয়েছিল যে আমাদের টেবিলটি অন্য টিমকে দেওয়া হয়েছে। তিনি এটাকে একজন এজেন্টের মাধ্যমে “ডাবল বুকিং ত্রুটি” হিসেবে বর্ণনা করেছেন শিল্পার স্বামী। বিরক্ত রাজ কুন্দ্রা বলেন, এই ঘটনা খুবই হতাশাজনক। ভুলের জন্য অসন্তোষ প্রকাশ করলে তাকে তার পরিবারের সঙ্গে ফিরে যেতে বলা হয়।

রাজ কুন্দ্রা আরও বলেন, ‘আমি একটি রেস্তোঁরাও চালাই, তাই আমি এই পরিস্থিতিটি খুব হতাশাজনক বলে মনে করেছি, বিশেষত যখন আমার বৃদ্ধ বাবা-মা, শাশুড়ি এবং ২০ জন অতিথি অপেক্ষা করছিলেন। আমি সন্ধ্যায় একটি সুন্দর আবহ তৈরি করছিলাম যা উত্তেজনায় পরিণত হয়েছিল, যখন আমি গলা চড়িয়ে কথা বলি, তখন আমাদের চুপ থাকতে বলা হয়েছিল।’

স্ত্রী শিল্পা শেঠির ৫০তম জন্মদিন সেলিব্রেট করতে ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন রাজ কুন্দ্রা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, শিল্পা শেঠি ও তার পরিবার একটি বিদেশি মেয়ের সঙ্গে তর্ক করছেন কারণ তিনি তাদের ধীরে কথা বলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, ক্যাপশনে দাবি করা হয়েছে, রাজ কুন্দ্রা সেখানে রেগে গিয়ে বলেন, ‘তুমি জানো না আমরা কে!’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট