,

রাবাদার তোপে দুইশ’র পরই অলআউট অজিরা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদা। তাকে সঙ্গ দেন আরেক পেসার মার্কো ইয়ানসেন। তাদের তোপের মুখে স্টিভ স্মিথ ও বাও ওয়েবস্টার রুখে দাঁড়িয়েছিলেন। ওই প্রতিরোধ ভেঙে গত আসরের টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১২ রানে অলআউট করেছে প্রোটিয়ারা।

বুধবার লর্ডসের ফাইনালে টস জিতে বোলিং নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ১৬ রানে ওপেনার উসমান খাজা ও তিনে নামা ক্যামেরুন গ্রিনকে হারায় অজিরা। ৬৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফিরে যান মার্নাস লাবুশানে (১৭) ও ট্রাভিস হেড (১১)।

স্মিথ ও ওয়েবস্টার সেখান থেকে ৭৯ রানের জুটি গড়েন। চারে নেমে অভিজ্ঞ স্মিথ খেলেন ১১২ বলে ৬৬ রানের ইনিংস। ১০টি চার মারেন তিনি। দলের ১৪৬ রানে ফিরে যান স্মিথ। ওয়েবস্টার দলের পক্ষে সর্বাধিক ৭২ রান করেন। তিনি ১১টি চার মারেন। অ্যালেক্স কেরি ২৩ রান করে আউট হন।

প্রোটিয়াদের ধসিয়ে দিতে রাবাদা ১৫.৪ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ইয়ানসেন ১৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মাহরেজ ও মার্করাম একটি করে উইকেট নেন। দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট