,

পানি সব ঘোলা করে ফেলেছি: পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি অভিনয়ে যেমন তার সাহসী ভূমিকা ও স্পষ্টবাদিতার জন্য পরিচিত, ঠিক তেমনই তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়েও বরাবরই আলোচনায় থাকেন। এবার তার শৈশবের পুকুর ও সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, পরীমনি তার শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে জলকেলিতে মেতে উঠেছেন। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— এখানেই আমার সমস্ত শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটি ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হি হি হি…।

তবে পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পরীমনি ক্যাপশনের শেষে লিখেছেন— কয়েক দিন পর এখানেই এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাব ইনশাআল্লাহ।

ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমনির ভক্ত-অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন ও প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। এক নেটিজেন লিখেছেন—পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।

আবার অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। একটা কাঁচের বাড়ি বানানো প্রসঙ্গে আরেক নেটিজেন লিখেছেন—স্মৃতিবিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট