,

না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন

news-image

বিনোদন ডেস্ক : লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা। মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। সুবাহ’র মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সহশিল্পীর মৃত্যুর খবর জানিয়ে শিরিন শিলা লেখেন, ‘তানিন সুবহা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত ৭.৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো’।

এর আগে গত রোববার তানিন সুবহাকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবহা’র; সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

চিকিৎসকরা জানান, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১২ সালের ১ জানুয়ারি তানিন সুবহা ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে, এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।

তানিন সুবহা তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট