,

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

news-image

বিনোদন ডেস্ক : চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত শুক্রবার (ঈদের আগের দিন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান।

অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে জাহিদ হাসানের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন মৌ। আরও জানিয়েছেন, এখন অভিনেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে।

এদিকে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট