,

সিলেটে কমছে নদ-নদীর পানি

news-image

সিলেট প্রতিনিধি: সিলেটে বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। যা বন্যার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে। পাহাড়ি ঢল ও উজানের ভারি বৃষ্টিপাত না হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পর্যবেক্ষণ অনুযায়ী অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।

সোমবার (৯ জুন) সকাল ৯টার হিসাব অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি, ডাউকি, সারিগোয়াইন ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে পানি ৮ জুন সন্ধ্যার তুলনায় আরও কমে গেছে।

কানাইঘাটে সুরমা নদীর পানি ৮ জুন সন্ধ্যা ৬টায় ছিল ১২.৫৯ মিটার, যা ৯ জুন সকালে কমে দাঁড়ায় ১২.৩৮ মিটার। যেখানে বিপৎসীমার উচ্চতা ১২.৭৫ মিটার। অর্থাৎ পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেট শহরের সুরমা পয়েন্টে পানি ৯.৯৫ মিটার থেকে কমে ৯.৮১ মিটারে নেমেছে, যেখানে বিপৎসীমার উচ্চতা ১০.৮০ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর আমলসিদ পয়েন্টে পানি ১৫.২৯ থেকে কমে দাঁড়িয়েছে ১৪.৯৯ মিটারে। বিপৎসীমার উচ্চতা ১৫.৪০ মিটার। পানি বিপৎসীমার নিচে আছে। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি ১২.৬০ থেকে কমে ১২.৪৬ মিটার হয়েছে। বিপৎসীমার উচ্চতা ১৩.০৫ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এখানে পানি ১০.১৪ মিটার, যেখানে পানির বিপৎসীমা ৯.৪৫ মিটার।

এছাড়াও শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি ৮.২৭ থেকে ৮.২৫ মিটারে নেমেছে। বিপৎসীমার উচ্চতা ৮.৫৫ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। সারি নদীর সারিঘাট পয়েন্টে পানি ৯.৫১ থেকে ৯.৪২ মিটারে নেমেছে। জাফলংয়ের ডাউকি নদীর পানি ৯.১৬ থেকে ৮.৯৯ মিটারে কমেছে। গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি ৯.১৩ থেকে কমে হয়েছে ৮.৫৫ মিটার। ইসলামপুরে ধলাই নদীর পানি ৯.০২ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৯১ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মোহাম্মদ মৃন্ময় শরীফ বলেন, সিলেটের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি এখনো সামান্য বিপৎসীমার ওপরে আছে। উজানে বড় ধরনের বৃষ্টি না থাকায় আপাতত বন্যার শঙ্কা নেই। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট