,

মালয়েশিয়ায় দুর্ঘটনায় শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সঙ্গে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় দেশটির পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল জানায়, রবিবার (৮ জুন) স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে তাসিক বান্দিংয়ের কাছে পূর্ব-পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস এডুকেশন বিশ্ববিদ্যালয়ের (ইউপিএসআই) একটি বাস এবং পেরোদুয়া আলজার মধ্যে এ সংঘর্ষ হয়।

বাসটি তেরংগানুর জেরেহ থেকে পেরাকের তানজুং মালিমে ইউপিএসআই-এর প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। রাত ১টার দিকে তাসিক ব্যান্ডিংয়ের কাছে একটি পেরোডুয়া আলজার সাথে সংঘর্ষের পর এটি উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

দেশটির সিভিল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলেই ১৩ জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক, ২০ জনের অবস্থা আংশিক সংকটাপন্ন এবং ছয়জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই তেরেঙ্গানুর বেসুত এবং সেতিউয়ের শিক্ষার্থী বলে মনে করা হচ্ছে।

রাত ১টা ১০ মিনিটে খবর পেয়ে দেশটির জরুরি পরিষেবাগুলো রাত ২টা ১১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সহায়তা করছেন পুলিশ এবং সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা।

তারা বলছেন, আটকেপড়া যাত্রীদের উদ্ধার করতে বাসের পিছনের অংশ কেটে ফেলতে হয়।

এই ঘটনায় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এই ঘটনায় গভীরভাবে শোকাহত।

সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি (ইউপিএসআই) নিশ্চিত করেছে যে তাদের ৪২ জন শিক্ষার্থী বাসে ছিল। তারা বলছেন, ৪৪ জন শিক্ষার্থীর বাসে ওঠার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে দুজন বাসে ওঠেননি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট